সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

লেবুর স্বাদে কাঁচা আমের জুস

বৈশাখের শুরুতে গাছে গাছে কাঁচা আমের সমারোহ সবারই নজর কাঁড়ে। টসটসে পাকা আম খেতে সবাইকে জৈষ্ঠ্য পর্যন্ত অপেক্ষা করতে হয়। কিন্ত কাঁচা আম দিয়েই যদি মজাদার টকমিষ্টি জুস তৈরী করা যায় তাহলে আর ঐ পর্যন্ত অপেক্ষা করা কি দরকার।
তাই দেরি না করে কাঁচা আম নিয়েই তৈরী হয়ে যান “লেবুর স্বাদে কাঁচা আমের জুস” খেতে।
যা যা লাগবে
• কাঁচা আম ২টি
• পানি ৪ গ্লাস
• বরফ কুঁচি ১ কাপ
• চিনি স্বাদমতো
• বিট লবণ স্বাদমতো
• জিরা গুড়া দেড় চা চামচ
• কঁচি লেবু পাতা ৩-৪টি
• কাঁচা মরিচ ১টি
প্রণালী
প্রথমেই কাঁচা আমগুলোকে একটি হাড়িতে পানি দিয়ে প্রায় আধা ঘন্টা (নরম হওয়া পর্যন্ত) সেদ্ধ করুন। সেদ্ধ হয়ে গেলে খোসাগুলো টেনে তুলে ফেলুন। এবার সেদ্ধ নরম আমগুলোকে আটি ছাড়িয়ে থেতো করে নিন। থেতো করা আমের সাথে চিনি, বিট লবণ, জিরা গুড়া, কাঁচা মরিচ দিয়ে ভালো ভাবে মিশিয়ে নিন। একটি ব্লেন্ডার বা বড় পাত্রে থেতো করা আমের মিশ্রণের সাথে ৪ গ্লাস পানি ও লেবু পাতা দিয়ে ভালোভাবে ব্লেন্ড করুন বা মেশান। ব্লেন্ড করা শেষ হলে বরফ কুঁচি দিয়ে তৈরী করে ফেলুন “লেবুর স্বাদে কাঁচা আমের জুস”।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Siam Ahmed Full Biography, Age, Height, Weight, Wife & Pictures

Travel Tax And Port Fee | ভ্রমণ কর ও পোর্ট ফি দিতে হয় | India Travel

  Travel Tax And Port Fee | ভ্রমণ কর ও পোর্ট ফি দিতে হয় | India Travel highlights ইন্ডিয়া ভ্রমণ ট্যাক্স কত টাকা বেনাপোল পোর্ট ফি কত বাংলাদেশ ভ্রমণ ট্যাক্স কত বাংলাদেশে ভ্রমণ কর গ্রহণ করে কোন ব্যাংক ট্রাভেল ট্যাক্স কি #Travel_tax #port_fee #India_travel ট্রাভেল ট্যাক্স,পোর্ট ফি,বেনাপোল পোর্ট,indian travel tax,port fee,ভ্রমণ কর

চা কপি বানিয়ে ভাইরাল হওয়া সেই ব্যক্তি | শূন্য থেকে চা কপি বিক্রি থেকে সফ...

নগদ নয় টাকায় ক্যাশ আউট | কিভাবে সম্ভব | Nagod 9 taka cashout

 

ভারতে চিকিৎসার জন্য কোথায় যাবেন কেন যাবেন || চেন্নাই এপোলো নাকি ভেলোর স...