সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

মাংসের কোরমা

বর্তমান ব্যস্ত সময়ে দাওয়াতের আয়োজন করাটা খুবই কষ্টসাধ্য একটা ব্যাপার। সকাল থেকে শুরু করলেও শেষ হতে চায়না। তারপর মরার উপর খাড়ার ঘাঁ, গ্যাসের কথা তো আর নাই বললাম, খালি আসে আর যায়।
এরকম পরিস্থিতিতে খুব সহজেই মাংসের কোরমা রেঁধে সকলের বাহবা কুঁড়াতে পারেন। আসুন ঝটপট যেনে নিই এর প্রণালী।
যা যা লাগবে

• বড় বড় করে কাটা মাংসের টুকরা (গরু বা খাসী) ১ কেজি
• আদা বাটা ১/২ কাপ
• রসুন বাটা ১/২ কাপ
• টক দই ২ কাপ
• হলুদ ১ চা চামচ
• ঘি এক টেবিল চামচ
• পিয়াঁজ বাটা ১ কাপ
• চিনি আধা কাপ
• জাফরান আধা চা চামচ
• তেজপাতা ২টা
• গরম মসলা পরিমাণ মতো
প্রণালী
বড় বড় করে কাটা মাংসের টুকরা ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিন। মাংসের টুকরাগুলোয় রসুনবাটা, হলুদ, টক দই মাখিয়ে ঘন্টা চারেক ঢেকে রাখুন। তারপর কড়াইতে ঘি দিয়ে তেজপাতা ও গরম মসলা ফোড়ন দিয়ে পিয়াঁজবাটা ভেজে নিন। ভাজা হলে মসলা মাখানো মাংস দিয়ে নাড়াচাড়া করে কড়াইয়ের মুখ ঢেকে দিন। মাংসের গায়ের পানি শুকিয়ে মসলা ভাজা গন্ধ বের হলে জাফরান, চিনি ও দই মিশিয়ে খুব অল্প আঁচে বসিয়ে রাখুন। মাংস সেদ্ধ হলে নামিয়ে রাখুন।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Siam Ahmed Full Biography, Age, Height, Weight, Wife & Pictures

Travel Tax And Port Fee | ভ্রমণ কর ও পোর্ট ফি দিতে হয় | India Travel

  Travel Tax And Port Fee | ভ্রমণ কর ও পোর্ট ফি দিতে হয় | India Travel highlights ইন্ডিয়া ভ্রমণ ট্যাক্স কত টাকা বেনাপোল পোর্ট ফি কত বাংলাদেশ ভ্রমণ ট্যাক্স কত বাংলাদেশে ভ্রমণ কর গ্রহণ করে কোন ব্যাংক ট্রাভেল ট্যাক্স কি #Travel_tax #port_fee #India_travel ট্রাভেল ট্যাক্স,পোর্ট ফি,বেনাপোল পোর্ট,indian travel tax,port fee,ভ্রমণ কর

চা কপি বানিয়ে ভাইরাল হওয়া সেই ব্যক্তি | শূন্য থেকে চা কপি বিক্রি থেকে সফ...

নগদ নয় টাকায় ক্যাশ আউট | কিভাবে সম্ভব | Nagod 9 taka cashout

 

ভারতে চিকিৎসার জন্য কোথায় যাবেন কেন যাবেন || চেন্নাই এপোলো নাকি ভেলোর স...