সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

রসে ভরা রসগোল্লা তৈরির একটি দারুণ সহজ রেসিপি


বাঙালির প্রাণের মিষ্টি হচ্ছে রসগোল্লা। বলাই বাহুল্য যে অনেকেই এই মিষ্টি তৈরি করেন ঘরে আর একেকজনের রেসিপি একেক রকম।  এই রেসিপিতে ছানা তৈরি থেকে পরিবেশন পর্যন্ত থাকছে প্রতিটি ধাপের বিস্তারিত বর্ণনা।
একি সাথে এই রেসিপিতে তৈরি রসগোল্লা হবে নরম, রসালো আর নিঃসন্দেহে খুবই মজাদার। চলুন, জেনে নিই রেসিপি।

উপকরণ :
ঘন দুধ ২লিটার/ ভিনেগার ৪-৬ টেবিল চামচ (ছানা তৈরি করতে লাগবে)
ঘি ২ চা চামচ
চিনি ১ টেবিল চামচ
সুজি ২ চা চামচ
ময়দা ২ চা চামচ
বেকিং পাউডার ১/২ চা চামচ
সিরার জন্য লাগবে
চিনি হাফ ৫০০ গ্রাম
পানি ৮ কাপ

পদ্ধতি
-দুধ প্রথমে জ্বাল দিন । বলক উঠলে ১ টেবিল চামচ ভিনেগার/ লেবুর রস দিন । এভাবে যতক্ষন না দুধ থেকে ছানা আলাদা হবে ১ টেবিল চামচ করে ভিনেগার দিতে থাকুন ।
-যখন দুধ থেকে ছানা আর পানি আলাদা হয়ে যাবে তখন একটা চালনিতে পানি ঝড়িয়ে নিন ।
-ছানাটাকে হাল্কা ধুয়ে নিন, তারপর ছানা থেকে পানি ভালোকরে নিংড়ে নিতে হবে চেপে চেপে।
-চিনি ও পানি জ্বাল দিয়ে পাতলা সিরা তৈরি করে নিন।
-ছানার সাথে বাকি সব উপকরণ একসঙ্গে ভালো করে মেখে নিন।
-ছোট ছোট করে গোল গোল করে রসগোল্লা বানিয়ে সিরায় দিয়ে ৩০ মিনিট মিডিয়াম আঁচে ঢাকনা দিয়ে জ্বাল দিন।
-মিষ্টি যখন ফুলে দ্বিগুণ হয়ে যাবে, তখন নামিয়ে ৭-৮ ঘণ্টা সিরায় রেখে ঠাণ্ডা করে এরপর পরিবেশন করুন।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Siam Ahmed Full Biography, Age, Height, Weight, Wife & Pictures

Travel Tax And Port Fee | ভ্রমণ কর ও পোর্ট ফি দিতে হয় | India Travel

  Travel Tax And Port Fee | ভ্রমণ কর ও পোর্ট ফি দিতে হয় | India Travel highlights ইন্ডিয়া ভ্রমণ ট্যাক্স কত টাকা বেনাপোল পোর্ট ফি কত বাংলাদেশ ভ্রমণ ট্যাক্স কত বাংলাদেশে ভ্রমণ কর গ্রহণ করে কোন ব্যাংক ট্রাভেল ট্যাক্স কি #Travel_tax #port_fee #India_travel ট্রাভেল ট্যাক্স,পোর্ট ফি,বেনাপোল পোর্ট,indian travel tax,port fee,ভ্রমণ কর

চা কপি বানিয়ে ভাইরাল হওয়া সেই ব্যক্তি | শূন্য থেকে চা কপি বিক্রি থেকে সফ...

নগদ নয় টাকায় ক্যাশ আউট | কিভাবে সম্ভব | Nagod 9 taka cashout

 

ভারতে চিকিৎসার জন্য কোথায় যাবেন কেন যাবেন || চেন্নাই এপোলো নাকি ভেলোর স...