সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্রর বিয়ে

আবারো রুপালি পর্দায় ফিরছেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র। তার নতুন ছবির নাম মায়ের বিয়ে। যেখানে দেখা যাবে এক মেয়ে তার মায়ের একাকীত্ব ঘুচাতে মাকে দ্বিতীয় বিয়েতে উৎসাহিত করে।

সম্প্রতি ছবিটির ট্রেলার প্রকাশ করেছেন পরিচালকদ্বয় অভিজিৎ গুহ ও সুদেষ্ণা রায়। প্রকাশের পর থেকে আলোচনায় এসেছে ছবিটি। প্রশংসিত হয়েছে ব্যতিক্রমী গল্পের কাহিনী।
গল্পে দেখা যায়, মায়ের জীবনের একাকীত্ব কাটানোর দায়িত্ব এখানে নিজের কাঁধে তুলে নেয় মেয়ে। নিজেই খুঁজে আনে মায়ের উপযুক্ত পাত্র। মেয়ের ভরসাতেই নতুন করে জীবন শুরুর স্বপ্ন দেখে মা। তবে ছবির বিষয় মর্মস্পর্শী হলেও অভিজিত্-সুদেষ্ণার চিত্রনাট্যে ছবিতে রয়েছে হাস্যরসের ছোঁয়া। এসকে মুভিজ প্রযোজিত ছবিতে মায়ের চরিত্রে অভিনয় করেছেন শ্রীলেখা মিত্র ও তার মেয়ের চরিত্রে আছেন সায়নী ঘোষ। একটি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন সব্যসাচী চক্রবর্তী।
একই বিষয় নিয়ে ২০০৮ সালে মেরে বাপ পহেলে আপ ছবিটি বানিয়েছিলেন প্রিয়দর্শন। সেবার বাবার বিয়ে দিয়েছিল প্রাপ্তবয়স্ক ছেলে। টলিউডে এবারে মেয়ের হাতে সাজবে মায়ের বিয়ের মঞ্চ।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Siam Ahmed Full Biography, Age, Height, Weight, Wife & Pictures

Travel Tax And Port Fee | ভ্রমণ কর ও পোর্ট ফি দিতে হয় | India Travel

  Travel Tax And Port Fee | ভ্রমণ কর ও পোর্ট ফি দিতে হয় | India Travel highlights ইন্ডিয়া ভ্রমণ ট্যাক্স কত টাকা বেনাপোল পোর্ট ফি কত বাংলাদেশ ভ্রমণ ট্যাক্স কত বাংলাদেশে ভ্রমণ কর গ্রহণ করে কোন ব্যাংক ট্রাভেল ট্যাক্স কি #Travel_tax #port_fee #India_travel ট্রাভেল ট্যাক্স,পোর্ট ফি,বেনাপোল পোর্ট,indian travel tax,port fee,ভ্রমণ কর

চা কপি বানিয়ে ভাইরাল হওয়া সেই ব্যক্তি | শূন্য থেকে চা কপি বিক্রি থেকে সফ...

নগদ নয় টাকায় ক্যাশ আউট | কিভাবে সম্ভব | Nagod 9 taka cashout

 

ভারতে চিকিৎসার জন্য কোথায় যাবেন কেন যাবেন || চেন্নাই এপোলো নাকি ভেলোর স...