সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

মুসলামান ভাইদের জানা উচিত কোন প্রকৃতির মানুষকে আল্লাহ পছন্দ করেন

সৃষ্টির সেরা জীব আশরাফুল মাকলুকাত হচ্ছে মানুষ। তবে মানুষ সৃষ্টির সেরা হলেও মহান আল্লাহ তায়ালা সব ধরণের মানুষদের পছন্দ করেন না। তাহলে মুসলামান ভাইদের অবশ্যই জেনে রাখা দরকার আল্লাহ আসলে কোন প্রকৃতির মানুষকে বেশি পছন্দ করেন।
মহান আল্লাহ তায়ালা আসলে ওই ধরণের মানুষকেই বেশি পছন্দ করেন যিনি আল্লাহ ও রসুলুল্লাহ (সা.)-এর নির্দেশ মেনে চলেন। কে ধনী, কে গরিব- সেটি তার কাছে গুরুত্বহীন। বিশেষ করে যেসব গরিব মানুষ আল্লাহ ও রসুলুল্লাহ (সা.)-এর নির্দেশ পালন করতে কষ্টকে বরণ করে নেয়, তাদের গুরুত্ব স্রষ্টার কাছে অনেক বেশি। তবে এ কষ্টের অর্থ নিজেকে নিঃস্ব করে ফেলা নয়। আবু হুরায়রাহ (রা.) থেকে বর্ণিত : তিনি বলেন, হে আল্লাহর রসুল! কোন প্রকারের দান-খয়রাত উত্তম? রসুলুল্লাহ (সা.) বলেন, গরিবের কষ্টের দান। যাদের ভরণ-পোষণের দায়িত্ব তোমার ওপর তাদের থেকে দান-খয়রাত শুরু কর (আবু দাউদ থেকে মিশকাতে)।
অপরদিকে, রাসূল (সা.) আরো বলেছেন, ‘তোমরা আল্লাহর চরিত্রে চরিত্রবান হও।’ অর্থাৎ আল্লাহ রহিম ও দয়াবান; আমরাও অসহায় ও দুর্গতদের প্রতি দয়া প্রদর্শন করব। আল্লাহ রাজ্জাক বা রিজিকদাতা, আমরাও অনাহারীর মুখে অন্ন তুলে দেব। হাদিসে আছে, ‘মুমিন বান্দারা উন্নত চরিত্রের দ্বারা গোটা রাত নামাজ আদায়কারী এবং সারা বছর রোজা পালনকারীর মর্যাদায় অতি সহজে পৌঁছে যেতে পারে।’
আবু হুরায়রাহ ও হাকিম ইবনে হিজাম (রা.) থেকে বর্ণিত অপর এক হাদিস থেকে জানা যায়, তারা বলেন, রসুলুল্লাহ (সা.) বলেছেন, সচ্ছলতা বজায় রেখে যে দান-খয়রাত করা হয় তা-ই উত্তম দান। তোমার পোষ্যদের থেকে দান শুরু কর (বুখারি ও মুসলিম থেকে মিশকাতে। যারা আল্লাহর কথা মত দান করেন এবং আল্লাহ ও রাসূলের নির্দেশ মেনে চলেন এমন চরিত্রবান মানুষই মহান আল্লাহ তালায়ার কাছে সবচেয়ে প্রিয় ব্যক্তি।

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Siam Ahmed Full Biography, Age, Height, Weight, Wife & Pictures

Travel Tax And Port Fee | ভ্রমণ কর ও পোর্ট ফি দিতে হয় | India Travel

  Travel Tax And Port Fee | ভ্রমণ কর ও পোর্ট ফি দিতে হয় | India Travel highlights ইন্ডিয়া ভ্রমণ ট্যাক্স কত টাকা বেনাপোল পোর্ট ফি কত বাংলাদেশ ভ্রমণ ট্যাক্স কত বাংলাদেশে ভ্রমণ কর গ্রহণ করে কোন ব্যাংক ট্রাভেল ট্যাক্স কি #Travel_tax #port_fee #India_travel ট্রাভেল ট্যাক্স,পোর্ট ফি,বেনাপোল পোর্ট,indian travel tax,port fee,ভ্রমণ কর

চা কপি বানিয়ে ভাইরাল হওয়া সেই ব্যক্তি | শূন্য থেকে চা কপি বিক্রি থেকে সফ...

নগদ নয় টাকায় ক্যাশ আউট | কিভাবে সম্ভব | Nagod 9 taka cashout

 

ভারতে চিকিৎসার জন্য কোথায় যাবেন কেন যাবেন || চেন্নাই এপোলো নাকি ভেলোর স...